সম্প্রতি সামা
জিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলা হয়েছে। এ নিয়ে ব্যাপকভাবে নানান ভুল তথ্য ও অপতথ্য ছড়ানো হচ্ছে; তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
তবে রিউমার ব্রেকারের অনুসন্ধানে দেখা যায় যে, উক্ত দাবি গুলো বিভ্রান্তিকর।
মুল ঘটনা অনুসন্ধানে দেখা যায় যে, ঢাকা–সিলেট মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার প্রকল্পের আওতায় নরসিংদীর রায়পুরা উপজেলার মতিউর নগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে নির্মিত মোড়ালটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সড়ক ও জনপদ অধিদপ্তর এবং প্রকল্পে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এটি অপসারণ করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর বর্তমান মোড়ালের আদল ও নকশা অনুযায়ী সেটি সড়কের পাশেই পুনরায় স্থাপন করা হবে। তবে মোড়ালটি সরানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যা সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
স্থানীয় এলাকাবাসী জানান, জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই মোড়ালটি দীর্ঘদিন ধরে এলাকার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত ছিল। ঢাকা–সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করার প্রয়োজনেই এটি ভেঙে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনঃস্থাপনের আশ্বাস দিয়েছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, ৬ লেন প্রকল্পের প্রয়োজনে মোড়ালটি অপসারণ করা হয়েছে এবং উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই বিষয়টি অবগত। জেলা সড়ক বিভাগও জানিয়েছে, তাদের অর্থায়নে একই নকশায় মোড়ালটি সড়কের পাশেই নতুন করে নির্মাণের পরিকল্পনা রয়েছে।
