RumorBreaker সর্বদা তথ্যের নির্ভুলতা এবং জবাবদিহিতায় প্রতিশ্রুতিবদ্ধ। কোনো প্রতিবেদন প্রকাশের পর যদি কোনো ভুল বা অনুপস্থিতি লক্ষ্য করা যায়, আমরা দ্রুততার সঙ্গে সংশোধন করি।
মূল নীতি
- প্রকাশিত প্রতিবেদনগুলি নিয়মিত পর্যালোচনা করা হয়।
- ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য পাঠকরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
- যোগাযোগের মাধ্যম:
- ইমেইল: contact@rumorbreaker.org
- ফেসবুক পেজ বা অন্যান্য সামাজিক মাধ্যম
- পাঠকরা সম্ভব হলে প্রাসঙ্গিক ডেটা বা লিংক সংযুক্ত করুন।
সংশোধন প্রক্রিয়া
- পাঠক, ইমেইল বা সামাজিক মাধ্যমে প্রাপ্ত অভিযোগ/অনুরোধ সাদরে গ্রহণ করা হয়।
- সংশোধন বা হালনাগাদ হলে মূল পোস্টে দ্রুততম সময়ে পরিবর্তন করা হয়, এবং ফুটনোটে পরিবর্তনের অংশ স্পষ্টভাবে আলোকপাত করা হয়।
- তথ্য হালনাগাদ বা ভুল সংশোধনের ক্ষেত্রে “সংশোধন” বা “আপডেট” লেবেল যুক্ত করা হয়, ব্যাখ্যা ও তারিখসহ।
- ব্যাকরণগত বা বানান ভুল সংশোধনের ক্ষেত্রে “বানান সংশোধন” লেবেল ব্যবহার করা হয়।
- ডিজিটাল ব্যানার বা পোস্টে প্রকাশিত ত্রুটিও সংশোধন করা হয় এবং মন্তব্যের অংশে সংশোধন জানানো হয়।
কী অন্তর্ভুক্ত নয়
- সামান্য বানান বা মুদ্রণ ত্রুটি
- ব্যঙ্গাত্মক, হাস্যকর বিষয়বস্তু, মিম বা অত্যুক্তি
- ভবিষ্যদ্বাণী, ব্যক্তিগত মতামত, যাচাইযোগ্য নয় এমন দাবি
- তথ্য যা সাধারণের জন্য উন্মুক্ত নয় (যদি তা গুরুত্বপূর্ণ হয়, পাওয়া তথ্য অনুযায়ী উপস্থাপন করা হয়)
- ধর্ম সম্পর্কিত দাবিসমূহ যা বিশেষজ্ঞ জ্ঞান প্রয়োজন
- ষড়যন্ত্রতত্ত্ব, কিংবদন্তি বা অলৌকিক ঘটনা
- নির্বাচনী প্রচারণা বা দলের সভার বক্তব্য
যা অন্তর্ভুক্ত:
- রাজনীতিবিদদের অফিসিয়াল বা দায়িত্বসম্পন্ন বক্তব্য
- নাগরিক হিসেবে ব্যক্তি ভুক্তভোগী হলে ভুয়া বা সম্পাদিত তথ্য যাচাই
- সকল যাচাইযোগ্য তথ্য ও প্রমাণ
প্রতিক্রিয়া ও জবাবদিহিতা
- পাঠকের প্রতিক্রিয়ার ভিত্তিতে আমরা তথ্য যাচাই ও হালনাগাদ প্রক্রিয়া নিশ্চিত করি।
- ভিত্তিহীন বা অযৌক্তিক অভিযোগ প্রত্যাখ্যান করা হয়, এবং কেন তা যাচাইযোগ্য নয় তা নীতি অনুযায়ী জানানো হয়।
- যদি রেটিং পরিবর্তনের প্রয়োজন হয়, পুনরায় সদস্যদের ভোটের মাধ্যমে নতুন রেটিং নির্ধারণ করা হয়।
